শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

এশিয়া কাপে বিজ্ঞাপন

১০ সেকেন্ডের দাম ১৬ লাখ রুপি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এশিয়া কাপে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য আকাশচুম্বি। মাত্র ১০ সেকেন্ডের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি পর্যন্ত। আর এক ম্যাচের প্যাকেজ কিনতে হলে খরচ সাড়ে চার কোটি। ডিজিটাল প্ল্যাটফর্মে দাম আরও চড়া।

এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা দেখা দেয় দর্শকদের মাঝে। আর সেই উত্তেজনাকে ঘিরেই বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই এই আকাশছোঁয়া দর নির্ধারণ করেছে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস।

শুধু একটি ম্যাচেই বিজ্ঞাপন দিতে চাইলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি রুপি। তবে শর্ত হলো ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের পাশাপাশি অন্য ম্যাচেও স্পট বুকিং করতে হবে।

স্পন্সরশিপের বিশাল অঙ্ক: কো-স্পন্সরশিপ (টিভি) ১৮ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (টিভি) ১৩ কোটি রুপি, কো-স্পন্সরশিপ (ডিজিটাল) ৩০ কোটি রুপি, হাইলাইটস স্পন্সরশিপ ৩০ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (ডিজিটাল) ১৮ কোটি রুপি।

প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচের লড়াই। যেখানে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রথম ম্যাচটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট সূচি: এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর আর শেষ ২৮ সেপ্টেম্বর।

বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া এশিয়া কাপের পুরো আয়োজন কল্পনাও করা যায় না। আর সেই উত্তেজনাকেই পুঁজি করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে কোটি কোটি অর্থ আদায় করছে আয়োজকরা

ভোরের আকাশ/তা.কা

বিজ্ঞাপনএশিয়া কাপ

শেয়ার করুন: