শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

উৎসবের আমেজ নেই, নীরবেই ঢাকায় পর্দা উঠছে সাফ ফুটবলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে সাধারণত সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। কিন্তু ১৫তম আসর শুরুর আগে এবার সেই চেনা উন্মাদনার বদলে সামনে এসেছে অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও নানা বিতর্ক। 

বাফুফে ও সাফের মধ্যে টানাপোড়েনের প্রভাব পড়েছে আয়োজনেও। নানা অনিশ্চয়তার মধ্যেই অনেকটা নীরবে আজ ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা।

টুর্নামেন্ট শুরুর এক দিন আগেও রাজধানীতে চোখে পড়ার মতো ব্যানার-ফেস্টুন দেখা যায়নি। এমনকি এবার থাকছে না ট্রফি উন্মোচন অনুষ্ঠানও। যদিও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সেখানে সংগীত পরিবেশনা, আতশবাজি, বিশেষ আলোকসজ্জা ও অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি পর্বসহ নানা আয়োজন থাকতে পারে।

এবারের আসর শুরুর আগে টিকিটের দাম নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। হামজা-জামালদের খেলা দেখতে সাধারণ গ্যালারির টিকিটের জন্য সমর্থকদের গুনতে হবে ন্যূনতম এক হাজার টাকা। ক্লাব হাউস, ভিআইপি ও রেড বক্সের টিকিটের দাম আরও কয়েক গুণ বেশি। সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করায় সাবেক ফুটবলারসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হবে স্বাগতিকদের ম্যাচ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

আট বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে রানার্সআপ হলেও আর শিরোপার স্বাদ পায়নি দলটি। এবার ঘরের মাঠে সমর্থকদের সামনে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। তবে প্রত্যাশার চাপ সামলে মাঠের পারফরম্যান্সে তা প্রমাণ করাই হবে বড় চ্যালেঞ্জ।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আশাবাদী কোচ থমাস ডুলি। তাঁর মতে, বাংলাদেশকে আর আন্ডারডগ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অধিনায়ক তপু বর্মণও কোচের সঙ্গে একমত। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কাজে লাগাতে খেলোয়াড়েরা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি।

তবে প্রথম ম্যাচে দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততার কারণে তিনি খেলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে মিডফিল্ড ও আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে তাঁদের।

সাফের আগে বাংলাদেশের জন্য আরেকটি উদ্বেগের কারণ সীমিত প্রস্তুতি। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি দল। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও সম্ভাব্য একাদশের কার্যকারিতা যাচাইয়ের সুযোগ কম পেয়েছেন কোচিং স্টাফরা।

আরও পড়ুন

খুলনার রূপসায় জয় ঢালী হত্যা মামলায় ২ জন গ্রেফতার

অন্যদিকে, বাংলাদেশকে আটকে রেখে ইতিবাচক ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ভুটান। দলটির প্রধান কোচ গ্যারি ফিলিপস ও অধিনায়ক চেনচো গিয়েলতশেন নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তবে ঘরোয়া লিগের সূচির কারণে নির্ধারিত সময়ের আগে খেলোয়াড়দের একত্র করতে না পারায় তাদের প্রস্তুতিতেও কিছুটা বিঘ্ন ঘটেছে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর শেষ চারের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৭ নভেম্বর। সেমিফাইনালে জায়গা করে নিতে গ্রুপ পর্বে প্রতিটি দলের সামনে রয়েছে মাত্র দুটি ম্যাচ। তাই স্বাগতিক বাংলাদেশের জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বিশেষ গুরুত্বপূর্ণ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: