শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে পাথরের স্তর পড়া স্টেডিয়াম মাঠে আইপিএল ক্রিকেট উদ্বোধন

ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পাবনার ঈশ্বরদী পৌর মিনি স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০ টায় ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হাসানের সভাপতিত্বে   ছয়টি দল নিয়ে ঈশ্বরদী প্রিমিয়ার লীগের  সিজন ২ এর সুচনা হয়।

পৌর এ স্টেডিয়ামে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত মাটি ফেলার কারনে মাঠে পাথরের স্তর পড়ে মাঠটি খেলার  জন্য সম্পুর্ন   অনুপযোগী হয়ে  পড়ে।তবুও অনেকটা ঝুঁকি  নিয়ে এ মাঠে ঈশ্বরদীর  তরুন খেলোয়াড়েরা খেলে থাকেন এবং অনেক খেলোয়াড় মাঝে মধ্যেই  আহতও হয়ে থাকেন। মাঠ না থাকায় এ মাঠেই আয়োজন করতে হয় ক্রিকেট টুর্নামেন্টে গুলো।এ বিষয় নিয়ে ভোরের আকাশ সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারও হয়েছে।ঈশ্বরদী প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধনের   সময় অতিথির বক্তব্য দেন সর্বশেষ পৌর নির্বাচনের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং  যুবদল নেতা মিজানূর রহমান মিজান।

এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন এবং মিজানুর রহমান  বলেন বিগত ১৭ বছরে পৌর স্টেডিয়ামে টাকার বিনিময়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত মাটি ফেলে পুরো স্টেডিয়াম পাথরে পরিনত হয়েছে। এই স্টেডিয়ামে খেলার পরিবেশ নষ্ট করে দিয়েছে ফ্যাষিষ্ট সরকারের নেতারা।৫ই আগষ্টের পর আমরা  নতুনভাবে  মাটি ফেলে খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জোয়ার্দার মৎস খামার মুলাডুলি এবং বিশ্বাস মটরস রুপপুর।

এছাড়াও আরও  চারটি  দল হল মুগ্ধ খেলাঘর ঈশ্বরদী বাজার,কৌশিক স্পোর্টস ঈশ্বরদী বাজার,ঈশ্বরদী ক্রিকেট ক্লাব লোকসেড এবং ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। ১৫ দিন ব্যাপি এই খেলায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ফাইনালে মুখোমুখি হবে।

ভোরের আকাশা/এনউব

ক্রিকেট উদ্বোধন

শেয়ার করুন: