বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ জানাল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সোমবার (২৩ নভেম্বর) সুপারস্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হবে।
প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। চোটের কারণে ছিটকে যাওয়া অধিনায়ক টেম্বা বাভুমার জায়গায় একাদশে এসেছেন টনি ডি জর্জি। আর ডেন প্যাটারসনের জায়গায় খেলবেন আনরিখ নর্কিয়া।
রবিবার (২২ নভেম্বর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করা হয়।
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।
ভোরের আকাশ/আ.র