শিরোনাম
যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারো

রোনালদোর জোড়া গোলে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল-নাসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে আল-নাসরের হয়ে বড় কোনো শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে আল-নাসর। এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর আবারও লিগ শিরোপার স্বাদ পেল ক্লাবটি। একই সঙ্গে ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবে যোগ দেওয়ার পর আল-নাসরের জার্সিতে নিজের প্রথম অফিসিয়াল ট্রফিও জিতলেন রোনালদো।

আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল আল-নাসরের। তবে গোলরক্ষকের ভুলে গোল হজম করায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়। এতে হতাশ হয়ে পড়েন দলের প্রধান তারকা রোনালদো। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর শিরোপা হাতছাড়া হওয়ার পর আবেগাপ্লুত হয়ে কাঁদতেও দেখা যায় ৪১ বছর বয়সী এই ফুটবলারকে।

তবে শেষ পর্যন্ত সৌদি আরবে তার তিন বছরের ট্রফিহীন যাত্রার সব আক্ষেপ দূর হয়ে যায় বৃহস্পতিবারের জয়ে।

আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল-নাসরের সমীকরণ ছিল সহজ—জিতলেই চ্যাম্পিয়ন। ড্র বা হার মানেই জটিল সমীকরণের অপেক্ষা। তবে সাদিও মানে, কিংসলে কোম্যান ও রোনালদোর নৈপুণ্যে কোনো নাটক ছাড়াই জয় তুলে নেয় দলটি।

ম্যাচের ৩৩তম মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে আল-নাসরকে এগিয়ে দেন সেনেগালিজ তারকা সাদিও মানে। বিরতির পর ৫১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোম্যান।

৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দামাককে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন মোরলায়ে সিল্লা। তবে এরপর পুরো ম্যাচ হয়ে ওঠে রোনালদোময়।

৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া রোনালদোর ট্রেডমার্ক ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এরপর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ছয় গজ বক্সের ডান দিক থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সিআরসেভেন।

এই জোড়া গোলের সুবাদে চলতি সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯৭৩।

আরও পড়ুন

থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ

একই সময়ে মাঠে নেমেছিল শিরোপার আরেক দাবিদার আল-হিলালও। ম্যাচের তৃতীয় মিনিটেই তারা এগিয়ে গিয়ে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলেও আল-নাসরের বড় জয়ের সামনে তা কোনো প্রভাব ফেলতে পারেনি।

শেষ ম্যাচে আল-ফায়হাকে ১-০ গোলে হারিয়ে ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আল-হিলাল। অন্যদিকে ৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের ইতিহাসের ১১তম লিগ শিরোপা উদযাপন করেছে আল-নাসর।

ভোরের আকাশ/সু.পা

সৌদি প্রো লিগ

শেয়ার করুন: