শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ব্যাটিং বিপর্যয়ে দিল্লির লজ্জাজনক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেখানে চার-ছক্কার ফুলঝুরি আর রানের পাহাড়, সেখানে সোমবার (২৭ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ মেনে যখন দর্শকরা বড় সংগ্রহের আশায় গ্যালারিতে আসন নিচ্ছিলেন, ঠিক তখনই বল হাতে মরণকামড় দিলেন দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড।

এদিন তাদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৩ বলের ব্যবধানে ৮ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দিল্লি। ম্যাচের শুরুতেই অভিজ্ঞতার কাছে হার মানেন দিল্লির তরুণ ওপেনার সাহিল পারখ। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার নিজের প্রথম ওভারেই ১৮ বছর বয়সী সাহিলকে একটি চোখধাঁধানো ইনসুইং ইয়র্কারে বোল্ড করে সাজঘরে পাঠান। অভিজ্ঞ এই পেসারের সুইংয়ের কোনো জবাব ছিল না দিল্লির ব্যাটারদের কাছে। ভুবনেশ্বরের দেখানো পথেই অন্য প্রান্ত থেকে আগুন ঝরাতে শুরু করেন জশ হ্যাজেলউড।

গত ম্যাচে রেকর্ড গড়া ১৫২ রান করা কেএল রাহুল এদিন হ্যাজেলউডের গতির কাছে পরাস্ত হন। একটি লাফিয়ে ওঠা বাউন্সারে পুল করতে গিয়ে টপ-এজ হয়ে আউট হন তিনি। এরপর ক্রিজে আসা সমীর রিজভীও টেকেনি বেশিক্ষণ।

হ্যাজেলউডের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই দিল্লির টপ-অর্ডার লণ্ডভণ্ড হয়ে যায়। বিপর্যয় সামাল দিতে নামা ট্রিস্টান স্টাবস এবং অক্ষর প্যাটেলও ব্যর্থ হন ভুবনেশ্বর-হ্যাজেলউড জুটিকে রুখতে। ভুবনেশ্বরের সুইং ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন স্টাবস, আর অক্ষর প্যাটেল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

নীতীশ রানাকে বাউন্সারে ঘায়েল করে নিজের তৃতীয় শিকার বানান হ্যাজেলউড। ফলে পাওয়ার প্লের মধ্যেই স্কোরবোর্ডে মাত্র ১৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক রেকর্ড গড়ে দিল্লি।

দুই পেসারের দাপটে মাত্র ৭৫ রানে অলআউটের শিকার হয় দিল্লি। জবাবে ৬.৩ ওভারে ৯ উইকেট হোতে রেখেই জয় নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরো ইনিংসে ভুবনেশ্বর ও হ্যাজেলউড মিলে মোট ৩০টি ডট বল করেন, যা আধুনিক ক্রিকেটে বিরল। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হওয়া হ্যাজেলউড।

ভোরের আকাশ/সু.পা

আইপিএল

শেয়ার করুন: