শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তামিম
এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তামিম

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তিনি।

জানা গেছে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার।

তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।  

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: