শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ভারতীয় পেসার গুরনুরকে আইসিসির শাস্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্টকে আউট করে আগ্রাসী উদ্‌যাপনের খেসারত দিতে হলো ভারতের পেসার গুরনুর ব্রারকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার (১৩ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ঘটনাটি ঘটে। ইনিংসের ১২তম ওভারে সাইফার্টকে আউট করার পর তার দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদ্‌যাপন করেন ব্রার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থ বিরাট কোহলি ব্রারকে সরিয়ে নেন।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ব্রার। এই ধারায় কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা তাকে অপমানিত করতে পারে কিংবা তাকে উসকে দিতে পারে।

আরও পড়ুন

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, দায়িত্ব নিলেন টিম মেন্টরের

এটি ২৪ মাসের মধ্যে ব্রারের দ্বিতীয় অপরাধ। ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে হয়েছে দুই। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ব্রার। তাই এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি হতে পারে। ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: