শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির বাবাকে নিয়ে ভুল তথ্য প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লাইভ সম্প্রচারে যাচাই ছাড়া ভুল তথ্য প্রচার করে চাকরি হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়।

বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে আর্জেন্টাই টেলিভিশন উপস্থাপিকা পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের দায় নিয়ে প্রশ্ন ওঠে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেনসিয়া পেনা। যদিও তিনি জানান, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের তথ্যের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। এরপর ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নেন তিনি।

কিন্ত এতেও সমালোচনার রেশ কমেনি। শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে সরে দাঁড়ান এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা তাদের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

এদিকে চাকরি ছেড়ে ফ্লোরেনসিয়া পেনা বলেন, ‘মেসি পরিবার যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টের কারণ হয়ে উঠতে পেরে আমি গভীরভাবে লজ্জিত। তবুও, এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। লুজু টিভি থেকে পদত্যাগ করছি।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার দিনে মাঠেই গোল করে কেঁদে বসেন লিওনেল মেসি। এই ঘটনায় নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় নানান আলোচনা। যদিও মেসি পরে জানান, কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এরপরই তার বাবার অসুস্থতার খবর সামনে আসে।

ভোরের আকাশ/সু.পা

লিওনেল মেসি

শেয়ার করুন: