শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

৫৭ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফিতে ইশান কিষানের চোটের কারণে গতকাল প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েন তিনি। একই ম্যাচে ব্যাট হাতেও নতুন ইতিহাস লিখেছেন এই বাঁহাতি ওপেনার।

দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলছেন সূর্যবংশী। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।

সোমবার ব্যাট হাতে রীতিমতো বিস্ফোরক ছিলেন সূর্যবংশী। সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়ার দারুণ সুযোগও তৈরি করেছিলেন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী, যা দুলীপ ট্রফির ইতিহাসে দ্রুততম অর্ধশতক। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি চার।

আরও পড়ুন

স্পেনকে হারিয়ে হকি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জার্মানির

এই ইনিংসের মধ্য দিয়ে ৫৭ বছর ধরে অক্ষত থাকা লক্ষ্মণ সিংয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফ সেঞ্চুরি করে দুলীপ ট্রফির সবচেয়ে কম বয়সী অর্ধশতককারীর রেকর্ড গড়েছিলেন লক্ষ্মণ।

দীর্ঘ ৫৭ বছর পর সেই রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। ১৫ বছর ১৫৭ দিন বয়সে হাফ সেঞ্চুরি করে লক্ষ্মণ সিংকে পেছনে ফেলেছেন ভারতের এই বিস্ময়বালক।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: