শিরোনাম
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রান সংগ্রহ, ২২ রানেই দুই ওপেনার হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান মাহমুদ। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণে একাই উজ্জ্বল ছিলেন এই ডানহাতি পেসার। তাঁর দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৫ রান। অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে দিন শুরু করেন। আগের দিন চার উইকেট হারানো ক্যারিবীয়রা দ্বিতীয় দিনের প্রথম সেশনেই আরও চার উইকেট হারায়। এর মধ্যে তিনটি উইকেট নেন হাসান মাহমুদ।

নতুন বল হাতে আক্রমণে এসেই বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। আগের দিন জাঙ্গুর ফিরতি ক্যাচ ছাড়ার পর এবার তাঁকে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার। ২১২ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৩৩ রান করেন জাঙ্গু।

পরের বলেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে ফেরান হাসান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। এরপর হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও জশুয়া বিশপ রিভিউ নিয়ে বেঁচে যান। রিপ্লেতে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগেছিল।

তবে বিশপকে বেশিক্ষণ টিকতে দেননি হাসান। পরে তাঁকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই পেসার। সামার জোসেফকে বোল্ড করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টের এক ইনিংসে ছয় উইকেট পূর্ণ করেন তিনি।

এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে হাসানের। এদিন আরও একটি উইকেট যোগ করে টেস্টে পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম ফাইফার নেওয়া দ্বিতীয় বোলার হওয়ার কীর্তি গড়েন তিনি।

হাসানের ছয় উইকেটের বাইরে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। আগের দিন তাসকিন দুটি উইকেট পেলেও দ্বিতীয় দিনে আর সুবিধা করতে পারেননি। মিরাজ শেষ দিকে জেইডেন সিলসকে ফিরিয়ে ৩৩ রানের শেষ জুটি ভেঙে দেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাঙ্গুর ১৩৩ রানের ইনিংসের পর জাস্টিন গ্রিভস করেন ৫১ রান। দশম ব্যাটার জোমেল ওয়ারিকান ২৭ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৩৫৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন নাঈম হাসান। তাঁকে ফেরান জেইডেন সিলস। এরপর তানজিদ হাসান তামিম ১৬ রান করে জাস্টিন গ্রিভসের শিকার হন। ফলে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। শুরুর ঘণ্টা না পেরোতেই ঘটে এই দুর্ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। সীমানার দিকে গড়িয়ে যাওয়া বল আটকাতে পিছু নেন সাদমান।

আরও পড়ুন

সাদমানের চোটে বড় ধাক্কা বাংলাদেশের, নেওয়া হলো হাসপাতালে

বাউন্ডারির দিকে দৌড়ে গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র ব্যথায় কাতরাতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। দ্রুত মাঠে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা কমেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে।

সাদমান ব্যাট করতে না পারলে বাংলাদেশের জন্য তা বড় ধাক্কা হতে পারে। তাঁর চোটের অবস্থা ও পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করছে ইনিংসে তাঁর অংশগ্রহণ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: