শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

চার বছর পর নেপালের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চার বছর পর নেপালের সঙ্গে ড্র করলো বাংলাদেশ
চার বছর পর নেপালের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে সহজ জয় পেত বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেই আধিপত্য আর দেখা যায় না। টানা পাঁচ বছর ধরে নেপালের বিরুদ্ধে জয়হীন লাল-সবুজরা চার বছর পর কাঠমান্ডুতে আবারও ড্র করল।

শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য সমতায় শেষ হয় বাংলাদেশ-নেপাল লড়াই। অক্টোবরের এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয় এই ম্যাচ। সুযোগ তৈরি হলেও কেউই জালের দেখা পায়নি।

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা না থাকায় অভিষেক ম্যাচে দায়িত্ব পান সুজন হোসেন। নেপাল আক্রমণ চালালেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি, ফলে নতুন গোলরক্ষককে বড় পরীক্ষায় পড়তে হয়নি। তবে প্রথমার্ধে বাংলাদেশেরই সবচেয়ে বড় সুযোগ এসেছিল; রহমত মিয়ার লম্বা থ্রো ধরতে গিয়ে নেপালের গোলরক্ষক কিরণ বল মিস করলে ফাঁকা পোস্ট পেয়েও বাংলাদেশি ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেলেছে। বল দখল ও পাসিংয়ে উন্নতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে দুই বছর ঘরোয়া লিগবিহীন নেপাল সাম্প্রতিক প্রস্তুতিকে কাজে লাগিয়ে কোচ ম্যাট রসের অধীনে বিল্ড-আপ ফুটবল খেলতে চেষ্টা করে। তবে বৃষ্টিতে ভারী হয়ে যাওয়া মাঠে খেলোয়াড়দের চলাফেরায় সমস্যার কারণে খেলার গতি কমে যায়। কয়েকজন আঘাত পেলেও গুরুতর কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ-নেপাল সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ

শেয়ার করুন: