শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগের ক্ষুদে ফুবলারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতা ছিল উৎসবমুখর।

টুর্নামেন্টে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম রাহসিন কবির, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই আলম সিদ্দিকী জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।    

আরও পড়ুন

বিলাসবহুল প্রাইভেট জেট কিনলেন নেইমার

দিনভর প্রতিযোগিতা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

ভোরের আকাশ/ র.ই
 

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টমো. জাহাঙ্গীর আলমে

শেয়ার করুন: