শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বাড়ছে বৈশ্বিক উত্তেজনা

যুক্তরাজ্যের ড্রোন কারখানায় রাশিয়ার নজর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন এক সংকটময় মোড়ে পৌঁছাতে যাচ্ছে। ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে এবার পশ্চিমা দেশগুলোর ওপর সরাসরি হামলার হুমকি দিয়েছে মস্কো। বিশেষ করে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ক্রেমলিন।

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনকে উন্নত প্রযুক্তির ড্রোন সরবরাহকারী ব্রিটিশ কারখানাগুলো এখন তাদের নজরদারিতে রয়েছে। লেস্টার, রিডিং ও সাফোকসহ কয়েকটি অঞ্চলের এসব স্থাপনাকে যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছে রাশিয়া। এমনকি সাফোকের মিলডেনহলে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিকেও হুমকির তালিকায় রাখা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো যেন এই সতর্কতাকে গুরুত্ব দেয়। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ পদক্ষেপ।

মস্কোর অভিযোগ, ইউরোপীয় দেশগুলো ড্রোন উৎপাদন বাড়িয়ে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে এবং নিজেদের ভূখণ্ডকে ইউক্রেনের কৌশলগত সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ দিচ্ছে। যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিভিন্ন স্থাপনাকেও সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

বিশ্লেষকদের মতে, এই ধরনের হুমকি ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত হতে পারে। যদি ইউরোপের কোনো স্থাপনায় বাস্তবেই আঘাত হানা হয়, তবে তা বৈশ্বিক সংঘাতকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে।

ভোরের আকাশ/সু.পা

যুক্তরাজ্যের ড্রোন কারখানা

শেয়ার করুন: