হামজা নামতেই শেফিল্ডের প্রথম জয়

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন তিনি। মাঠে নেমেই দলের জয়ের সাক্ষী হয়েছেন হামজা। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। চলতি মৌসুমে এটিই ক্লাবটির প্রথম জয়।
মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বোল্টনের বিপক্ষে মাঠে নামে শেফিল্ড। আগের তিন ম্যাচে অপরাজিত থাকলেও কোনো জয় পায়নি দলটি। তিন ম্যাচই ড্র হয়েছিল। ফলে প্রথম জয়ের জন্য মরিয়া ছিল শেফিল্ড। ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করেছে। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল দখলে রেখেছিল শেফিল্ড। প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে তারা মোট ২০টি শট নেয়, যার তিনটি থেকে গোল এসেছে।
অন্যদিকে বোল্টন ৪৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। আক্রমণেও তারা কম যায়নি। শেফিল্ডের গোলবার লক্ষ্য করে মোট ২১টি শট নেয় সফরকারীরা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে, যা থেকে দুটি গোল পায় তারা।
ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে শেফিল্ড। জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে তিন মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও প্রথম গোল পায় বোল্টন। স্যাম ডাল্বির গোলে আবারও এগিয়ে যায় সফরকারীরা। তবে এক মিনিট পরই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে ২-২ সমতায় ফেরে শেফিল্ড। ম্যাচের শেষ দিকে মনে হচ্ছিল সমতায় শেষ হবে লড়াই। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় শেফিল্ড। রোমেলে ডোনোভানের গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
হামজা চৌধুরীর প্রথম ম্যাচেই পাওয়া এই জয় শেফিল্ড ইউনাইটেডকে মৌসুমে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে।

ভোরের আকাশ/সু.পা