শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

তাসকিন-হাসানের ঝলকে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

তৃতীয় দিনের সকালে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে শুরুতে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের বোলাররা। তবে দিনের প্রথম সেশনের শেষ দিকে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে প্রোটিয়ারা।

সকালের পরিবেশে পেসারদের জন্য কিছুটা বাড়তি সুবিধা ছিল। তবে দিনের শুরুতে সেই সুবিধা কাজে লাগাতে পারেননি তাসকিন-হাসানরা। প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

এরপর ঘণ্টা দেড়েকের মাথায় পায়ের পেশিতে টান অনুভব করেন বাভুমা। ৪৯ রানে ব্যাট করার সময় চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও, প্রাথমিকভাবে চোট গুরুতর বলে মনে হয়নি। ইনিংসের শেষ দিকে আবারও ব্যাটিংয়ে ফিরতে পারেন প্রোটিয়া অধিনায়ক।

বাভুমা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে উইকেটে আসেন উইয়েন মুল্ডার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের ওভারেই আবার আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।

আরও পড়ুন

অষ্টমবারের মতো এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

তাসকিনের টানা দুই ওভারে দুই উইকেট শিকারে ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। এরপর উইকেট উৎসবে যোগ দেন হাসান মাহমুদ। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি।

৮৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৭৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। হাতে আছে মাত্র ৩ উইকেট।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: