শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জার্সি নিয়ে সালাহদের লজ্জা দিল ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জার্সিতে সাতটি তারকা চিহ্ন লাগিয়ে ফুটবল ম্যাচ খেলে মিশর। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, জার্সিতে কোন তারকা চিহ্ন রাখা যাবে না। কারণ মিশর কখনো বিশ্বকাপ জেতেনি। তারা খচিত জার্সি কেবল ওই দল পরবে যাদের দেশ বিশ্বকাপ জিতেছে।

ফারাহ খ্যাত মিশর জার্সিতে তারকা চিহ্ন রাখে  অঞ্চলটির সর্বাধিক সাতটি আফ্রিকান কাপ অব নেশন্স জেতায়। ওই জার্সি বিশ্বকাপে না পরার নির্দেশনার বিষয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘খেলোয়াড়দের যে জার্সি পরতে দেখা গেছে, তা রুটিন সেশনের অংশ। প্রকৃতঅর্থে ফিফা চার মাস আগেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জার্সিতে তারকা চিহ্ন রাখা যাবে না।’

আরও পড়ুন

মনিরুল হক সংসদীয় রীতিনীতি এবং সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করেছেন

এছাড়া মিশর তাদের খেলোয়াড়ের জার্সিতে সোনালি রঙয়ে নাম্বার লিখে থাকে। ফিফা আপত্তি জানিয়েছে সেখানেও। তাদের বলা হয়েছে, সাদা রঙ ব্যবহার করে সালাহ, মারমৌশদের জার্সি নাম্বার লিখতে। যাতে নাম্বার ঠিক মতো দৃশ্যমান হয়। বিষয়টি নিয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা বিষয়টি নিয়ে কাজ করছে।

ব্রাজিল সর্বাধিক পাঁচটি বিশ্বকাপ জেতায় তাদের জার্সিতে পাঁচ তারকা চিহ্ন থাকে। জার্মানির জার্সিতে থাকে চারটি। কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা খেলবে তিন তারকা সমৃদ্ধ জার্সি নিয়ে। শুধু দুটি বিশ্বকাপ জেতা উরুগুয়ের জার্সিতে থাকে চারটি তারকা। কারণ উরুগুয়ে ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক গোল্ড জয়ী দল। যেটা ছিল ফিফার আয়োজিত আসর।

ভোরের আকাশ/ এনউব

ফিফা

শেয়ার করুন: