শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ব্যাডমিন্টনে বিদেশি কোচ আনার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্যাডমিন্টন অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে শীতকালে অলিগলি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ খেলা খেলতে দেখা যায়। জাতীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা হলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য খুবই সীমিত। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের অভাব, মানসম্মত কোচের সংকট এবং বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কম হওয়ায় পিছিয়ে রয়েছে দেশের ব্যাডমিন্টন।

ব্যাডমিন্টনের মানোন্নয়নে দুই বছরের জন্য বিদেশি কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সব খেলাকেই সমান গুরুত্ব দিচ্ছে। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য ভালো মানের বিদেশি কোচ দুই বছরের জন্য নিয়োগ দেওয়া প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।”

অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন প্রতিমন্ত্রী। ইনডোর স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল থাকায় তাকে ঘামতে দেখা যায়। পরে তিনি স্টেডিয়ামের বিদ্যুৎ ও এসি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

আমিনুল হক বলেন, “এসি ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

আহত মিথিলাকে ক্রীড়া প্রতিমন্ত্রী আর্থিক সহায়তা

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণকাজ শুরু হবে। এসব ভিলেজে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়াম থাকবে।

উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নিয়মিত হলেও কয়েক বছর পর আবারও প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ অনুষ্ঠিত হচ্ছে। লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য ও সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশে ব্যাডমিন্টন

শেয়ার করুন: