শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তিন উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে শুরুতেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপে বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে এরপর অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। চতুর্থ উইকেটে তাঁদের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশনের বিরতিতে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। তবে স্লিপে জশুয়া ডি সিলভার সহজ ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম। এরপর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ।

পঞ্চম ওভারে তাসকিন আহমেদের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন ব্রেন্ডন কিং। ফুলার লেন্থের বলটি মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের নাগাল এড়িয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন কিং।

এরপর পরের ওভারেই আরেকটি ইনসুইংয়ে কাভেম হজকে বোল্ড করেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের ওপর দিয়ে যাওয়া প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি। এক বল পর একই চেষ্টা করতে গিয়ে বিপদে পড়েন এই ব্যাটার। স্কিড করে আসা বল আঘাত করে তাঁর মিডল স্টাম্পে। মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন হজ।

শুরুতে জীবন পাওয়া জশুয়া ডি সিলভাও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১২ রানে ফেরান তাসকিন। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই পেসার বল হাতে শুরু থেকেই দারুণ প্রভাব রেখেছেন। তবে টানা বোলিংয়ের কারণে সিলেটের গরমে তাঁকে কিছুটা ক্লান্তও দেখা গেছে।

আরও পড়ুন

তাসকিন-হাসানের জোড়া আঘাতে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

সাধারণত সিলেটের কন্ডিশনে তিন পেসার নিয়ে খেলতে দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

দ্রুত তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে দুজনের বোঝাপড়ায় গড়ে উঠেছে ৫৯ রানের জুটি। প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগে জাঙ্গু ৫৪ বলে ৩২ এবং উইকহ্যাম ৬০ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: