শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশ দলকে যেমন আত্মবিশ্বাসী করেছে, তেমনি ব্যক্তিগতভাবেও দারুণ স্মরণীয় হয়ে আছে পেসার হাসান মাহমুদের জন্য। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দলের এই অবিস্মরণীয় জয়ে বড় ভূমিকা রেখেছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন তিনি।

সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এবং নিজের বোলিং নিয়ে কথা বলেছেন বাংলাদেশের এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘এটি বাংলাদেশের অন্যতম সেরা জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি আমার কাছে স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। মাঠে নিজের সবটুকু দিয়ে লড়াই করে প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করলে ফল আসবেই। এই জয়ের পেছনে ছিল সঠিক প্রস্তুতি ও অনুশীলন।’

নিজের বোলিং সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় একটি টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি বিশেষ। আমি যখন থেকে ক্রিকেট খেলছি, তখন থেকেই অনেক কিংবদন্তি ফাস্ট বোলারের খেলা দেখে আসছি। আমি যেভাবে বল করতে চেয়েছিলাম, সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিলাম। বিশেষ করে আমাদের অ্যানালিস্টের সঙ্গে এ বিষয়ে অনেক আলোচনা করেছি।’

আরও পড়ুন

বাবর আজম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত

বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাকে নিজের অন্যতম বড় স্বপ্ন হিসেবে উল্লেখ করেন হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতা আমার জীবনের অনেক বড় একটি অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে, বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।’

প্রতিপক্ষের ব্যাটসম্যানকে কীভাবে চাপে ফেলেন, সেই কৌশলও জানিয়েছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় আছে। প্রথমত, ব্যাটারের মন বুঝে নিজের দক্ষতা দিয়ে তাকে ফাঁদে ফেলা। দ্বিতীয়ত, উইকেটের সঠিক লেংথে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেওয়া। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি এই দুটি পথই বেছে নেওয়ার চেষ্টা করি।’

ভোরের আকাশ/সু.পা

বিশ্বকাপ জিততে চান হাসান

শেয়ার করুন: