শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে শনিবার (৭ ফেব্রুয়ারী )। বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তরুণ পেসার হার্শিত রানা। তার পরিবর্তে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এক মিডিয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।

আইসিসি জানায়, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পান হার্শিত। সেই চোট গুরুতর হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। বদলি হিসেবে আসা মোহাম্মদ সিরাজের রয়েছে ৪৫টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলার বিশাল অভিজ্ঞতা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হার্শিতের ইনজুরি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, হার্শিতকে বিশেষ পরিকল্পনা নিয়েই ১৫ জনের দলে রাখা হয়েছিল। তাকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা। তবে আমাদের হাতে বিকল্প আছে। আগামীকালকের ম্যাচের জন্য আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামব।

ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। সাইড স্ট্রেন ও পাঁজরের চোটে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দলের কম্বিনেশন নিয়ে সূর্যকুমার জানান, ব্যাটিং করতে পারা বোলারদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে লোয়ার অর্ডার ব্যাটারদের ওপর খুব বেশি চাপ না দিয়ে টপ অর্ডারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামলেও ইনজুরি সমস্যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করল। এখন দেখার বিষয়, সিরাজের অন্তর্ভুক্তি ভারতের বোলিং আক্রমণকে কতটা শক্তিশালী করে।


ভোরের আকাশ/তা.কা


 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপআইসিসিভারতভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

শেয়ার করুন: