শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

অবসর ভেঙে দলে ফেরার প্রশ্নে ক্লাসেনের না

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন হেনরিখ ক্লাসেন। তার এমন পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার জন্য বড় সম্পদ হতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার কেভিন পিটারসেন। তাই অবসর ভেঙে এই উইকেটকিপার-ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি। তবে ক্লাসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা তার নেই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, যেখানে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লাসেন। ফাইনালে হাফ-সেঞ্চুরি করলেও দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এরপরই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ডানহাতি ব্যাটার।

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন ক্লাসেন। দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি এবং আইপিএলে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরও পড়ুন

ইরানের প্রস্তাব নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ক্লাসেন। চলতি আসরে ৯ ম্যাচে ৫৯.১৪ গড়ে এবং ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি। তার এই দুর্দান্ত ফর্ম দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিটারসেন লেখেন, “দক্ষিণ আফ্রিকা এখনো কোনো ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনি। আজই দক্ষিণ আফ্রিকা বোর্ডের উচিত হেনরিখ ক্লাসেনকে ফোন করা এবং তাকে জিজ্ঞাসা করা—সে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী? আগামী বছর নিজেদের মাটিতে বিশ্বকাপ অভিযানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্লাসেন। তিনি বলেন, “না, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না। আমি জীবনের নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিচ্ছি। এখন আমার লক্ষ্য ক্রিকেটকে অন্যভাবে এগিয়ে নেওয়া। রটারডামের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উৎসাহী।”

ভোরের আকাশ/সু.পা

হেনরিখ ক্লাসেন

শেয়ার করুন: