শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পিছিয়ে গেলো নারী বিপিএল: নতুন সূচি ও ভেন্যু ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পিছিয়ে গেলো নারী বিপিএল: নতুন সূচি ও ভেন্যু ঘোষণা
পিছিয়ে গেলো নারী বিপিএল: নতুন সূচি ও ভেন্যু ঘোষণা

নারীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হতে যাওয়া বিপিএল টি–টোয়েন্টি লিগের সূচিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নির্ধারিত সময়ের পরিবর্তে টুর্নামেন্টের উদ্বোধনী আসর আগামী ১০ থেকে ২১ জুলাই দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মূলত আসন্ন নারী টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত এই লিগ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে সূচি পিছিয়ে যাওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের সেই সুযোগ আপাতত মিলছে না।

এর ফলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তার সতীর্থদের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা ছাড়াই আন্তর্জাতিক মঞ্চে নামতে হবে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা শুধু জাতীয় দলের ম্যাচ খেলেই প্রস্তুতি নেবেন।

বিসিবি জানায়, জুলাইয়ে বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে নারী বিপিএলের খেলা।

বর্তমান বৈশ্বিক উত্তেজনার কারণে ফ্র্যাঞ্চাইজিরা লিগ পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে। দেশি ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় চেয়েছেন তারা।

বাস্তবতা হল সময় স্বল্পতার কারণে ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাচ্ছে না বিসিবি।

ভোরের আকাশ/এনএস

নারী বিপিএল

শেয়ার করুন: