শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের মাদ্রিদের টানা ৬ষ্ঠ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়রথ ছুটছেই। জাবি আলোনসোর শিষ্যরা এবার উড়াল দিলেন লেভান্তের মাঠে। কিলিয়ান এমবাপ্পের ঝলমলে জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শিল্পমান ছোঁয়া ত্রিভেলা শটে লস ব্লাঙ্কোসরা পেল ৪-১ গোলের স্বস্তির জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মাদ্রিদ। একের পর এক আক্রমণ সামলে দেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ান। তবে ২০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের বাঁ পায়ের অনন্য ত্রিভেলা শটে জালের ঠিকানা পায় মাদ্রিদ। কিছুক্ষণ পরই রিয়ালের নতুন সেনসেশন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর দারুণ প্রচেষ্টায় দ্বিতীয় গোল পায় অতিথিরা।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু রায়ানের দৃঢ়তায় বেঁচে যায় লেভান্তে। বিরতির পর অবশ্য ভাগ্যের জোরে তারা ব্যবধান কমায়—একটি ডিফ্লেকশন রিয়াল গোলকিপার কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে এট্টা আইয়ংয়ের কাছে পৌঁছালে তিনি কাছ থেকে হেড করে গোল করেন। লেভান্তে স্বপ্ন দেখতে থাকে অসম্ভক এক কামব্যাকের।

তবে সেই স্বপ্ন দীর্ঘ হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। কিছুক্ষণের মধ্যেই আবার জালের দেখা পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি সুপারস্টার, নিশ্চিত করেন মাদ্রিদের দাপুটে জয়।

ছয় ম্যাচে ছয় জয় নিয়ে লিগ তালিকায় শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ। সামনে অপেক্ষা মাদ্রিদ ডার্বি, যেখানে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখাই হবে আলোনসোর দলের বড় লক্ষ্য।

ভোরের আকাশ/তা.কা

রিয়াল মাদ্রিদকিলিয়ান এমবাপ্পে

শেয়ার করুন: