শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগে পাঁচ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এলপিএলে’র (লঙ্কা প্রিমিয়ার লিগ) ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। সোমবার (০১ জুন) অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে আরও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কলম্বোতে অনুষ্ঠিত প্রায় চার ঘণ্টার ড্রাফটে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে। এবারের আসরে নতুনভাবে যুক্ত হয়েছে ‘ইমপ্যাক্ট সাব’ নিয়ম। পাশাপাশি প্রতিটি দলকে একাদশে অন্তত একজন শ্রীলঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখতে হবে। এসব বিষয় মাথায় রেখেই দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশের ৩১ জন ক্রিকেটারের নাম ড্রাফটের চূড়ান্ত তালিকায় থাকলেও শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র দুজন। ক্ল্যাসিক ক্যাটাগরি থেকে গল গ্যালান্টস দলে জায়গা করে নিয়েছেন মিরাজ। একই দলে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসও। অন্যদিকে পেসার হাসান মাহমুদকে নিয়েছে কলম্বো ক্যাপস।

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম থাকলেও তারা দল পাননি ।

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন এসসি জাফনা কিংসের হয়ে। দীর্ঘ বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে সাকিবের সামনে। প্রায় সাড়ে ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

তবে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির কারণে এলপিএলে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেটি এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এবারের এলপিএলের আরেকটি আলোচিত বিষয় ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্করের অংশগ্রহণ। সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলবেন। ভারতের সক্রিয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ না থাকলেও অবসরের পর সেই বাধা থাকছে না।

এদিকে নতুন মৌসুমে চারটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে অংশ নিচ্ছে। জাফনা খেলবে এসসি জাফনা কিংস নামে, গল হয়েছে গল গ্যালান্টস, ক্যান্ডি হয়েছে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বোর নতুন নাম কলম্বো ক্যাপস। শুধু ডাম্বুলা সিক্সার্স তাদের আগের নাম ধরে রেখেছে। আগামী ১৭ জুলাই পর্দা উঠবে এবারের এলপিএলের। টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত।

ভোরের আকাশ/সু.পা

লঙ্কা প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: