শিরোনাম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ করল মন্ত্রণালয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির বাইরে কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। পাশাপাশি মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে দালাল বা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফি ৮ হাজার টাকা। এই অর্থের বাইরে অতিরিক্ত কোনো টাকা দাবি করা সম্পূর্ণভাবে নির্দেশনার পরিপন্থী। তাই মেডিকেল পরীক্ষার নামে কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে তা মেনে না নেয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ার কর্মী বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত একজন কর্মী নিজের সুবিধামতো অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট এজেন্সির সঙ্গে মেডিকেল সেন্টারের সম্পর্কের কারণে কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ সীমিত করা যাবে না।

এ ছাড়া মেডিকেল স্লিপ নিয়ে এজেন্সি পরিবর্তনের ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। কোনো রিক্রুটিং এজেন্সি যদি একজন কর্মীর নামে মেডিকেল স্লিপ তৈরি করে দেয়, পরবর্তী সময়ে ওই কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে কোনো ধরনের বিলম্ব না করে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির পক্ষ থেকে কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেডিকেল পরীক্ষার নির্ধারিত ফি আদায় এবং কর্মীদের হয়রানি বন্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থানের কথা জানিয়েছে। কোনো মেডিকেল সেন্টার জনপ্রতি ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় কোনো ধরনের হয়রানি, অযথা বিলম্ব বা তালবাহানা করলে সংশ্লিষ্ট কর্মীকে দ্রুত বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। এ ধরনের অভিযোগ জানানোর জন্য মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা [email protected] উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

জার্মানি থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চায় চীন

বিজ্ঞপ্তিতে আরও পরিষ্কার করা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ধরনের ফি দিতে হয় না। তাই এই স্লিপের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে কর্মীদের সতর্ক থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অসংগতি কিংবা নির্দেশনার ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/জেআ

মালয়েশিয়া

শেয়ার করুন: