শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ আরও বেড়ে ৩৩.৮০%

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ আরও বেড়ে ৩৩.৮০%
মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ আরও বেড়ে ৩৩.৮০%

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশ। গত জুনের তুলনায় মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা (হার বেড়েছে ৩২.৭৮ শতাংশ থেকে ৩৩.৮০ শতাংশে)।

সোমবার (২৩ নভেম্বর) খেলাপি ঋণের হালনাগাদ তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

খেলাপি বৃদ্ধি পাওয়াকে ‘স্বাভাবিক’ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক, এ কথা তুলে ধরে আরিফ হোসেন বলেন, প্রশ্ন উঠতে পারে বন্ধ কারখানা চালু ও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার স্কিম ঘোষণার মধ্যেই এ খেলাপি বেড়েছে, বৃদ্ধি কিন্তু সামান্য হয়েছে।বেড়েছে এই আশায় যে সামনের প্রান্তিকে কমে যাবে। আশা করছি, ফ্লেক্সিবল পলিসি করার কারণে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। নীতিগুলো গ্রাহক ও ব্যাংকের জন্য সহজতর হবে-তাতে পরের প্রান্তিকে কমে আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা।

তিন মাস পরে সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকে মোট খেলাপি ঋণের দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ব ব্যাংকে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, বিদেশি খাতের ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা ও বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে।

এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপী ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

এর পর ঋণ আদায় ও পুনঃতফসিল সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন হওয়ায় ডিসেম্বর প্রান্তিকে মন্দ ঋণের পরিমাণ কমে গিয়েছিল।

আরও পড়ুন

ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ওই প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, আর খেলাপি ঋণের হার দাঁড়ায় ৩০ দশমিক ৬০ শতাংশ।

ডিসেম্বরে কমলেও মার্চ প্রান্তিকে আবার বেড়ে ঋণের স্থিতি দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এ তিন মাসে নতুন ঋণ বাড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: