শিরোনাম
কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ছুটি থাকলেও যাদের জন্য প্রযোজ্য নয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে ওই দিন স্বাভাবিক কার্যক্রম চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দিনটি সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নেই।

ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক কর্মদিবস। নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে শুধু ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসার নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ওই দিন নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ পান, তাহলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

রাজধানীতে ৩ মেট্রোরেল প্রকল্পে একনেকের অনুমোদন

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকায় ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। তবে দিনটি শনিবার হওয়ায় এটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। তাই এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটির দিন যুক্ত হচ্ছে না।

অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য ছুটি থাকলেও কর্মজীবীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস। আর ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিরতি কাটানোর সুযোগ হতে পারে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: