শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

বাংলাদেশে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত: জাতিসংঘ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাকে লক্ষ্য করে সাম্প্রতিক ‘ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায়’ গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ বলেছে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।

সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।'

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে জাতিসংঘের মন্তব্য জানতে চেয়ে একজন বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারহান হক বলেন, 'আমরা বিশ্বাস করি, অবশ্যই বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে; কিন্তু এ প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।'

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাকে লক্ষ্য করে সাম্প্রতিক 'ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায়' গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ব্যাংকটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মোট ২০টি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন

সাভারে শ্রমিক আন্দোলনে আহত মাদারীপুরের যুবকের মৃত্যু, দিশাহারা পরিবার

ব্যাংকটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, দায়ীদের শনাক্ত করবে, যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং দেশজুড়ে এর শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই ব্যাংকটির প্রতিষ্ঠাতা।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: