শিরোনাম
কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজকাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‌‘এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি।

সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।’

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথ ধরেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সফরের কর্মসূচি অনুসারে, প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

ভোরের আকাশ/ইউএম
 

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: