শিরোনাম
কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজকাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

বৃহস্পতিবার (১৯ নভেম্ব) সৌদির রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে রয়েছে।

আরও পড়ুন

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম
 

সৌদি যুবরাজ

শেয়ার করুন: