শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচন ২০ জুন ২০২৬ ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান (পিপিএম) এবং মো. মোখলেছুর রহমান।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান (পিপিএম), যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা (পিপিএম), দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে জনাব নাসির উদ্দিন খান (পিপিএম) এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস।

আরও পড়ুন

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ১১টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় একই দিনে ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা হলেন মো. ওবায়দুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ফাত্তাহ খান, সেতারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান (পিপিএম), মো. আমীর আলী, মো. আবদুস সামাদ, মো. জাফর উল্লাহ, মো. সিরাজুল ইসলাম (পিপিএম-বার), মো. আমিনুল ইসলাম সরকার এবং মো. আলী হায়দার মিয়া।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা রবিবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ভোরের আকাশ/এনউব

মহাসচিব লুৎফর

শেয়ার করুন: