‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
ভোরের আকাশ/জেআ