শিরোনাম
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন জানানো হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চার জনের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটের অন্য আবেদনকারীরা হলেন মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় রিটকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তৃতীয় আবেদনকারী সৌদি আরব এবং চতুর্থ আবেদনকারী মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। তারা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে এ ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়েছে। ফলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে সম্ভব বলে দাবি করেছেন রিটকারীরা।

তাদের অভিযোগ, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা চালু হলেও স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখনও কোনও কার্যকর আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি।

রিটে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানের কারণে কোনও নাগরিকের ভোটাধিকার খর্ব করা যায় না। এ ধরনের নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনারও পরিপন্থী।

আবেদনে প্রবাসীদের অর্থনৈতিক অবদানের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ ও আদমশুমারি ২০২২-এর তথ্য উল্লেখ করে বলা হয়েছে, বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থান করছেন। ২০২২ সালে রেমিট্যান্স আহরণে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে ছিল। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি।

রিটকারীরা জানান, গত ২৫ অক্টোবর ২০২৬ তথ্য অধিকার আইনের অধীনে নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে নীতি ও রোডম্যাপ জানতে চেয়ে আবেদন করা হয়। পরে ১৫ নভেম্বর সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট নীতি বা দৃশ্যমান পদক্ষেপ পাওয়া যায়নি।

এদিকে, নির্বাচন কমিশন গত ১৯ নভেম্বর তাদের ওয়েবসাইটে জানায়, দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনের সময়সীমা বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রিটকারীরা।

আরও পড়ুন

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিটে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: