শিরোনাম
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসি

সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।

পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।

এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন স্থান নির্ধারণের বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশুদিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট

তাই আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ রেখে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: