সুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসি

সুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথমদিন আজ রোববার (২৯ নভেম্বর) তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নানা চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন সিইসি।
প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি। গতকাল শনিবার ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক
প্রসঙ্গত, বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।
এর আগে ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১ উপজেলায় ১ হাজার ২৬ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
আর দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/ইউএম