শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন।

তবে নারী শিক্ষা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, অতীতে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। বর্তমান সরকার সেই সুবিধা ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে।

অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে।
এর আগে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বিএনপি সরকার সব সময় নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, এর আগে মেয়েদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল এবং বর্তমান সরকার তা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা

তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। সে সময় শিক্ষামন্ত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

সরকার দলীয় ওই সংসদ সদস্য বলেন, বর্তমানে ইডেন মহিলা কলেজে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে স্পিকারেরও সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/এনউব
 

রূপান্তরের দাবি

শেয়ার করুন: