শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সৈনিক মো. তিতাস শেখের পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চলাকালে নিহত এই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি বসতবাড়ি সংস্কার ও তাঁর স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

বিরলে ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

আইএসপিআর জানায়, পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুলিবিনিময়ে কর্তব্যরত অবস্থায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ সেনাবাহিনীকক্সবাজার

শেয়ার করুন: