শিরোনাম
যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারো

পুলিশের ‘বিশেষ’ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ’ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই হিসাব দিয়ে বলা হয়েছে, এর মধ্যে মাদক সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত ১ মে থেকে দেশে ‘বিশেষ’ অভিযান শুরু করে পুলিশ। এর বাইরে পুলিশের নিয়মিত অভিযান-গ্রেপ্তারও চলছে।

পুলিশ বলছে, ‘বিশেষ’ অভিযানের বাইরে বিভিন্ন মামলা এবং আলাদা অভিযানে আড়াই মাসে আরো ৮৩ হাজার ৮১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলায় এজাহারভূক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ’ অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩টি গুলি ও কার্তুজ, ৮৮ ম্যাগাজিন, ৪৩টি ককটেল, দুই কেজি গান পাউডার, ৫০৩টি দেশিয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি ‘চকলেট বাজি’ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ঋণের কিস্তি আদায় বন্ধের ঘোষণা দিলেন এমপি দীপেন দেওয়ান

আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান চারটি, রাইফেল দুটি, এসএমজি দুটি, এয়ারগান ১২টি ও পেনগান একটি।

অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক জাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জন গ্রেপ্তার হয়েছেন।

ভোরের আকাশ/এনএস

গ্রেপ্তারঅভিযানপুলিশ

শেয়ার করুন: