পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাতক্ষীরায় বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ রেজা সারোয়ারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে গত ২৫ আগস্টের এক আদেশে তাকে সাতক্ষীরায় বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে- গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে, নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি), কেএমপির এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ভোরের আকাশ/এম