শিরোনাম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকালি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা

নির্দিষ্ট তারিখ ঘিরে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও প্রচার-প্রচারণা চলছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরকম ঘোষণা আপনারা সবাই, বাংলাদেশের মানুষ অনেক আগেও শুনেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনা কীভাবে ফিরবেন, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: উপদেষ্টা

এক প্রশ্নের জবাবে মো. হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা দাবি-দাওয়া উপস্থাপন করেছে। এটা আন্দোলন এই পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা এই আন্দোলনকে কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। তো এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে তাদের বেশ বড় সংখ্যক সদস্যকে এবং সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্থানীয় জনগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশে সোপর্দ করেছে। এই কাজটা অব্যাহত রাখেন। আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে এটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের নাশকতা ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নেই।

ভোরের আকাশ/জেআ

সামাজিক যোগাযোগমাধ্যমসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন: