শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বড় ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকার স্থায়িত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনপদের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ অর্থ কাজে লাগানো হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে। অন্যদিকে, বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে সহায়তা নিলে সুদের হার তুলনামূলক বেশি হয়। এ কারণে বিশ্বব্যাংককে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছেন বলে ধারণা করা হয়। এ অবস্থায় রাজধানীকে আরও বসবাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংস্থাটি বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন

রায়গঞ্জে অসহায় জহুরাকে হুইলচেয়ার সহায়তা

ড. আবদুল মঈন খান বলেন, ঢাকার নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করেন, তাদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করছি, আগামী এক থেকে দুই বছরের মধ্যে সেখানে একটি মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা যাবে।

বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে এ বিষয়ে জানানো হবে।

ভোরের আকাশ/জেআ

জলবায়ু পরিবর্তনবিশ্বব্যাংকড. আবদুল মঈন খান

শেয়ার করুন: