শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

রায়গঞ্জে অসহায় জহুরাকে হুইলচেয়ার সহায়তা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—চরম দুর্ভোগে দিন কাটছিল ৭৭ বছর বয়সী জহুরা বেওয়ার। অবশেষে তাঁর চলাচলের সুবিধার্থে আল-আরাফাহ গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জলের সহযোগিতায় একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

স্বামীহারা জহুরা বেওয়া চোখের ছানির কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। পাশাপাশি পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় চলাচলের সক্ষমতাও হারিয়েছেন তিনি।

আরও পড়ুন

গোপালগঞ্জে সহিংসতা রোধে বিজিবি-আনসার টহল

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত জহুরা বেওয়া বলেন, “হুইলচেয়ার পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখন কিছুটা হলেও চলাচল করতে পারব। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

হুইলচেয়ার পেয়ে কিছুটা স্বস্তি মিললেও জহুরা বেওয়ার চোখের অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা এখনো বাকি। তাঁর চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: