শিরোনাম
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

বাংলাদেশের সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
বাংলাদেশের সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। সোমবার (২৩ নভেম্বর) বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের যোগদানের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন এই মন্তব্য করেন।

বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি বেইজিংয়ের শ্রদ্ধার কথা তুলে ধরে লিউ বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ‘আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করি। বাংলাদেশের জনগণের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ বেছে নেওয়ার অধিকারকেও আমরা সম্মান করি।’

বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে কিংবা আলাদা কৌশলগত জোট গঠনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে—এমন ধারণা স্পষ্টভাবে নাকচ করেন চীনা কূটনীতিক।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়, কিংবা কোনো একচেটিয়া জোট গঠনের লক্ষ্যেও পরিচালিত হচ্ছে না।’

লিউ আরও বলেন, ‘বরং অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা গভীর করার বাংলাদেশের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

চীনের সহায়তায় নির্মিত অবকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার পূরণের জন্যই নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চীনের নির্মিত প্রতিটি সেতু বাংলাদেশের জন্য। আমাদের নির্মিত প্রতিটি সড়ক বাংলাদেশের জন্য।’

চীনকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আধুনিকায়নের পথে আন্তরিক উন্নয়ন অংশীদার হিসেবে বর্ণনা করেন লিউ। তিনি বলেন, চীন অন্য দেশের ওপর তাদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না। নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া কিংবা সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়ারও কোনো লক্ষ্য তাদের নেই।

তিনি বলেন, ‘আমরা সমতায় বিশ্বাস করি, বন্ধুত্বকে মূল্য দিই এবং মানুষের হৃদয় জয় করে তাদের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনে—এমন পদক্ষেপকে অগ্রাধিকার দিই।’

দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তুলে ধরে চীনা কূটনীতিক বলেন, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমর্থন দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতার জন্য প্রয়োজনীয় আস্থা তৈরি করেছে।

তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতারও প্রশংসা করেন।

বিআরআরআই সহযোগিতায় এক দশক

লিউ বলেন, গত এক দশকে বিআরআই সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের নেতাদের রাজনৈতিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওই সময় বিআরআই সহযোগিতা বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এটিকে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে বিআরআইয়ের যৌথ সহযোগিতা বিষয়ে চীনের প্রথম সরকারি পর্যায়ের চুক্তি বলেও বর্ণনা করেন তিনি।

এই কূটনীতিক বলেন, পরবর্তী সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক ২০১৬ সালের সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়েছে।

তিনি ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথাও উল্লেখ করেন। এ সময় দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।

শিল্প ও বাণিজ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে লিউ বলেন, চীনের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতের রূপান্তর বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক ও বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, চীনের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প সরবরাহব্যবস্থা এবং বাজারে প্রবেশের সুযোগ বাংলাদেশের উৎপাদন খাত সম্প্রসারণে সহায়ক হতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খলে বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হতেও এগুলো কাজে লাগবে।

শিল্প সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বস্ত্র ও পোশাক, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, ব্যাটারিতে জ্বালানি সংরক্ষণ, বৈদ্যুতিক গাড়ি সংযোজন এবং ইলেকট্রনিকস শিল্পের কথা উল্লেখ করেন তিনি।

এ ক্ষেত্রে চীনের প্রযুক্তি ও বাংলাদেশের উৎপাদন সক্ষমতার সমন্বয়ে নতুন শিল্প সহযোগিতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন লিউ।

ডিজিটাল ও পরিবেশবান্ধব উন্নয়নেও সহযোগিতা

ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে লিউ বলেন, চীন শুধু ভৌত অবকাঠামো নয়, ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত।

আরও পড়ুন

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত

তিনি বলেন, ভবিষ্যতে বিআরআই সহযোগিতায় বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক ছোট ছোট উদ্যোগও বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে।

চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আশা প্রকাশ করেন, আগামী দশকে দুই দেশের সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: