শিরোনাম
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাগিচারটেক কাদিরের অটোরিকশার গ্যারেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তারা দুজনই অটোরিকশাচালক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং পা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।

সালাউদ্দিন জানিয়েছেন, স্থানীয় টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৭ থেকে ৮ জন তার পথরোধ করে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাকে আহত করে। এ সময় তার কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা নিয়ে যায়। একই ব্যক্তিরা শরিফকেও আহত করে।

সালাউদ্দিন আরও জানান, ছোটবেলা থেকেই তিনি ওই এলাকায় থাকতেন। এ কারণে সেখানকার অনেককে তিনি চেনেন। তবে কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেননি।

সালাউদ্দিন আগে কাতারে ছিলেন। দুই মাস আগে সেখান থেকে দেশে ফেরেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাঁকাই গ্রামের বারক শেখের ছেলে। বর্তমানে ওয়াপদা রোডের ওই রিকশার গ্যারেজে থাকতেন।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

অন্যদিকে শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম পুকুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় থাকেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: