শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

আওয়ামী লীগের কার্যক্রম প্রচার করাও নিষিদ্ধ: গণমাধ্যমকে তথ্য প্রতিমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে দলটি বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাঁর ভাষায়, ‘তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। গেজেট অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, আবার কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’

এদিকে বিজেসির উত্থাপিত দাবিদাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় ও আরও আধুনিক করা যায়, সে বিষয়েও বিভিন্ন ধারণা তুলে ধরেছেন নেতারা। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষে স্কুলের ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজানে

বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।

মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সংগঠনটির সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: