শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির উদ্যোগ নিয়েছে পুলিশ। এ লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা।

আরও পড়ুন

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বড় ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

অন্য চার কর্মকর্তা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে তাদের আগামী দুই মাসের জন্য রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজ ২৩ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: