শিরোনাম
কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজকাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের ওপর জোর দেন।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

সঞ্চিতা হক বলেন, ‘রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার ৯ বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।’

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রস্তাবের বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।’

আরও পড়ুন

আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভোটাভুটির আহ্বান জানায়।

ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসি’র- উল্লেখের বিপক্ষে তাদের একটি সাধারণ অবস্থান রয়েছে। তবে, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে দেশটি।

ভোরের আকাশ/ইউএম
 

জাতিসংঘ

শেয়ার করুন: