শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করবে না সরকার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে এ ধরনের কোনো ভ্রমণ নথি ইস্যুর পরিকল্পনা নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন

মিরপুরে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার

বাংলাদেশ-চীন-মিয়ানমার নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, করিডোর নিয়ে কোনো ভূ-রাজনৈতিক শঙ্কা দেখছে না বাংলাদেশ। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

ভোরের আকাশ/জেআ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীহুমায়ুন কবিরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শেয়ার করুন: