শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

‘হাজার প্রাণ বাঁচাতে একটি গাছ লাগান’: আমিনুল হক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘সবুজ হোক পরিবেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’, ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে স্কুলশিক্ষার্থীরা। তাদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, তাদের সঙ্গে গাছ লাগানোর জন্যই তিনি এসেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য অভিভাবকদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা ছোট হলেও তাদের পক্ষে গাছ লাগানো সম্ভব। তাই নিজেদের বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।

এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল ‘গাছ কাটার দিন শেষ, সবুজ হবে বাংলাদেশ’, ‘সবুজায়ন করি, দূষণ রোধ করি’, ‘সবুজ পৃথিবীর চাই, বেশি গাছ লাগাই’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ ও **‘গাছ লাগাই, হাজার প্রাণ বাঁচাই’**সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার জন্য শিগগিরই আসছে নীতিমালা

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: